× UCB Sticker Card
রবিবার, ১২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৭:১৬ এএম

টাকা আত্মসাতের অভিযোগ

বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অনশন

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৭:১৬ এএম

বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অনশন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের মহিষ্ট গ্রামে বিয়ের দাবি ও পাওনা টাকা উদ্ধারের আশায় অনশন করছেন গোপালগঞ্জের নাসরীন আকতার নামের এক তরুণী। তার অভিযোগ, মালয়েশিয়া প্রবাসী এনামুল হক বিয়ের প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে কৌশলে সাড়ে সাত লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

ভুক্তভোগী তরুণীর ভাষ্যমতে, মহিষ্ট গ্রামের বাসিন্দা প্রবাসী এনামুল হকের সঙ্গে পাঁচ-ছয় বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এনামুল তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এই দীর্ঘ সময়ে বিভিন্ন অজুহাতে ধাপে ধাপে এনামুল তার কাছ থেকে মোট সাড়ে সাত লাখ টাকা নিয়েছেন। কিন্তু সম্প্রতি এনামুল তাকে বিয়ে করতে অস্বীকার করেন এবং টাকা ফেরত দিতেও গড়িমসি শুরু করেন। উপায়ান্তর না দেখে নিজের অধিকার আদায়ে ওই তরুণী গত শুক্রবার থেকে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তিনি অনশন ভাঙবেন না।

এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর মহিষ্ট গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী তরুণীর অনশনে বসার খবর পেয়ে উৎসুক জনতা প্রবাসীর বাড়ির সামনে ভিড় করছেন। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং সামাজিক মর্যাদার খাতিরে গ্রামের মুরব্বি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি মীমাংসার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত তরুণীটি প্রবাসীর বাড়িতে অনড় অবস্থানে রয়েছেন এবং গ্রাম্য সালিশের মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান বলেন, ঘটনাটি মৌখিকভাবে শুনেছি। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করব।

রূপালী বাংলাদেশ

Link copied!