× UCB Sticker Card
শনিবার, ০৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০৯:০২ পিএম

সিলেটে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০৯:০২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

সিলেটের বিশ্বনাথে বাসের ধাক্কায় সাত বছর বয়সী রাহাত আহমদ নামে এক শিশু নিহত হয়েছেন।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্বনাথ-রশিদপুর সড়কের কারিকোনা গ্রামে সিরাজ মিয়ার বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

নিহত রাহাত আহমদ (৭) বিশ্বনাথ পৌরসভার পশ্চিম চান্দশিরকাপন গ্রামের রাসেল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাহাত একটি বাইসাইকেলে বিশ্বনাথ থেকে কারিকোনাস্থ তার পিতার দোকানে যাচ্ছিল। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা একটি বাস (চট্টগ্রাম ব-১১১২৯৫) তার বাইসাইকেলে ধাক্কা দেয়। এতে রাহাত গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুর মরদেহ ময়নাতদন্ত ছাড়াই আদালতের অনুমতিক্রমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Link copied!