× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ১২:০৭ পিএম

টানা ৬ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ১২:০৭ পিএম

পাহাড়ি হিম বাতাসের সঙ্গে কনকনে ঠান্ডায় বিপাকে পঞ্চগড়ের মানুষজন। ছবি : সংগৃহীত

পাহাড়ি হিম বাতাসের সঙ্গে কনকনে ঠান্ডায় বিপাকে পঞ্চগড়ের মানুষজন। ছবি : সংগৃহীত

পৌষের শেষের দিকে পঞ্চগড়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। টানা ছয় দিন ধরে জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। এ সময় তাপমাত্রা মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহে ওঠানামা করছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে সকাল ৬টায় তাপমাত্রা ছিল ৮.৫ ডিগ্রি সেলসিয়াস।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্য উঠলেও পর্যাপ্ত উত্তাপ ছড়িয়ে পড়ছে না। এতে পাহাড়ি হিম বাতাসের সঙ্গে কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছেন স্থানীয়রা।

আবহাওয়া অফিসের তথ্যমতে, গেল শুক্রবার (৯ জানুয়ারি) ৬ দশমিক ৮ ডিগ্রি, শনিবার (১০ জানুয়ারি) ৮ দশমিক ৩ ডিগ্রি, রোববার (১১ জানুয়ারি) ৭ দশমিক ৩ ডিগ্রি, সোমবার (১২ জানুয়ারি) ৮ দশমিক ৪, মঙ্গলবার (১৩ জানুয়ারি) ৭ দশমিক ৫ ডিগ্রি এবং বুধবার (১৪ জানুয়ারি) ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আজ সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।

Link copied!