× UCB Sticker Card
সোমবার, ২২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০৬:৫৮ পিএম

গাজীপুরে সড়ক দুর্ঘটনার শিকার ৩৫ পরিবারকে ১ কোটি ১ লাখ টাকার চেক বিতরণ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০৬:৫৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুর জেলায় সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড। এ উপলক্ষে জেলার ৩৫টি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে মোট ১ কোটি ১ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (২২ জুন) দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বিআরটিএ ট্রাস্টি বোর্ডের আওতায় সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্বজন এবং আহতদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে এ অনুদান মঞ্জুর করা হয়। গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৫ জন ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের অনুকূলে মোট ১ কোটি ১ লাখ টাকার অনুদান অনুমোদন করা হয়েছে।

চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, সড়ক দুর্ঘটনায় কোনো পরিবারের প্রিয়জন হারানোর ক্ষতি কখনোই পূরণ করা সম্ভব নয়। তবে সরকারের পক্ষ থেকে এই আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট কিছুটা লাঘব করতে সহায়ক হবে। তিনি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সকলকে ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিআরটিএর প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় উপকারভোগী পরিবারের সদস্যরা সরকারের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বক্তারা বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি চালক, যাত্রী এবং পথচারীদেরও আরও সচেতন হতে হবে। সড়ক দুর্ঘটনা কমাতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।

অনুষ্ঠান শেষে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে মোট ১ কোটি ১ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

Link copied!