× UCB Sticker Card
বুধবার, ২৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৬:৫৩ পিএম

কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ ৬ মাসে সম্পন্ন হবে : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৬:৫৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ঢাকার প্রবেশমুখ কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসের মধ্যে সম্পন্ন হতে যাচ্ছে। এর ফলে ঢাকা-সায়েদাবাদ বাস টার্মিনালের একাংশ এখানে স্থানান্তরিত হবে এবং রাজধানীর যানজট অনেকটাই কমে আসবে।

বুধবার (২৪ জুন) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে নির্মাণাধীন বাস টার্মিনালের কাজ পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ এসব কথা বলেন।

​পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকাকে সম্পূর্ণ যানজটমুক্ত ও আধুনিক করার জন্য সমন্বিত বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন। এরই অংশ হিসেবে ঢাকা যাত্রাবাড়ী ও সায়েদাবাদ বাস টার্মিনালের চাপ কমাতে কিছু অংশ কেরানীগঞ্জ এবং নারায়ণগঞ্জের কাঁচপুরে স্থানান্তর করার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আগামী ছয় মাসের মধ্যেই এই টার্মিনালের সার্বিক কার্যক্রম সম্পন্ন করে নাগরিকদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা হবে।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, পূর্ববর্তী সরকারের আমলে চারটি বাস টার্মিনালকে যত্রতত্র ডিপো হিসেবে ব্যবহার করা হয়েছিল। যার খেসারত দিতে হয়েছে সাধারণ মানুষকে তীব্র যানজটে ভোগান্তির মাধ্যমে। বর্তমান সরকার সাধারণ মানুষকে এই ভোগান্তি থেকে মুক্তি দিতে বদ্ধপরিকর এবং সেই লক্ষ্যেই প্রকল্পগুলো সরেজমিনে পরিদর্শন করা হচ্ছে।

​যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ আরও জানান, ঢাকা-সিলেট হাইওয়ের চার লেনে উন্নীতকরণের কাজ ইতিমধ্যেই ৪৮ শতাংশ শেষ হয়েছে। দেশের সব সড়ক ও মহাসড়কের চলমান উন্নয়ন কাজগুলোও নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে।

সড়ক ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ছোঁয়া লাগতে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ঢাকার সব সিগনাল পয়েন্টে পর্যায়ক্রমে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হবে। এর মাধ্যমে সড়কে শতভাগ শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে।

​টার্মিনাল পরিদর্শনের সময় প্রতিমন্ত্রীর সঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জিয়াউল হক, প্রধান প্রকৌশলী সৈয়দ ময়নুল হাসান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির এবং সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, কাঁচপুর টার্মিনালটি চালু হলে চট্টগ্রাম ও সিলেট বিভাগ থেকে আসা দূরপাল্লার বাসগুলো ঢাকার ভেতরে প্রবেশ না করেই যাত্রী নামাতে পারবে, যা রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আনবে।

Link copied!