গাজীপুর সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে ১৯তম করপোরেশন সভা আজ বুধবার (২৪ জুন) অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রশাসক মো. শওকত হোসেন সরকার।
এসময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ্ তানজিলা খানম, সচিব (ভারপ্রাপ্ত) মুহাম্মদ সানিউল কাদের, প্রধান প্রকৌশলী মো. আব্দুল বারেক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহেল রানাসহ করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভাগীয় প্রধানগণ।
সভায় গত করপোরেশন সভার কার্যবিবরণী অনুমোদন, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, ডিপিপি, রাজস্ব, স্বাস্থ্য, বর্জ্য ব্যবস্থাপনা ও সম্পত্তি ব্যবস্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়।
এ ছাড়াও সভায় নগরবাসীর সেবার মানোন্নয়ন, চলমান উন্নয়ন কার্যক্রমের গতি বৃদ্ধি এবং মহানগরীর টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন