× UCB Sticker Card
সোমবার, ২৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিলেট ব্যুরো

প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৮:৪৭ পিএম

কাইয়ুম চৌধুরীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে নালিশ

সিলেট ব্যুরো

প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৮:৪৭ পিএম

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। ছবি : সংগৃহীত

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। ছবি : সংগৃহীত

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর বিরুদ্ধে দলের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে মদদের অভিযোগ তুলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার দলীয় নেতাকর্মীরা।

সোমবার (২৯ জুন) দেওয়া ওই অভিযোগপত্রে বলা হয়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রকাশ্যে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে বহিষ্কারের মাত্র চার মাসের মাথায় তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় ত্যাগী ও নিষ্ঠাবান নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ, হতাশা ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

অভিযোগপত্রে আরও বলা হয়, সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে বিএনপি ১৮টিতে বিজয়ী হলেও সিলেট-৫ আসনে সম্ভাব্য জয় হাতছাড়া হওয়ার অন্যতম কারণ ছিল দলের অভ্যন্তরীণ বিভক্তি। অভিযোগ রয়েছে, সিলেট জেলা বিএনপির সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুল কাইয়ুম চৌধুরীর প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ একাংশ নেতা প্রকাশ্যে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেন।

এতে দাবি করা হয়, ওই নেতারা দলীয় নেতাকর্মী ও ভোটারদের মধ্যে প্রচার করেন যে বিদ্রোহী প্রার্থী মামুনুর রশিদই প্রকৃতপক্ষে দল ও জোটের সমর্থনপুষ্ট এবং দলীয় মনোনয়ন ছিল কেবল আনুষ্ঠানিকতা।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ৯ ফেব্রুয়ারি সফিকুর রহমানকে দল থেকে বহিষ্কারের পর একই দিন কানাইঘাট বাজারে তিনি নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে দলীয় প্রার্থীর বিরুদ্ধে এবং দলের জ্যেষ্ঠ নেতাদের উদ্দেশে অশালীন বক্তব্য ও স্লোগান দেন। পরবর্তী সময়ে তিনি আওয়ামী লীগের সুবিধাভোগী বিভিন্ন ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন বলেও অভিযোগ করা হয়।

অভিযোগকারীরা বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটনের দাবি জানান।

জকিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির পক্ষে অভিযোগপত্রে স্বাক্ষর করেন উপজেলা বিএনপির প্রথম সহ-সভাপতি আব্দুল হোসেন খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. হাসান আহমদ, পৌর বিএনপির সভাপতি মো. আব্দুল আহাদ এবং সাংগঠনিক সম্পাদক চাঁন আহমদ।

Link copied!