× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০২:৪২ পিএম

হাসপাতালে অনিয়ম-অবহেলা বরদাশত করা হবে না : এমপি জালাল উদ্দীন

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০২:৪২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন বলেছেন, হাসপাতালে কোনো ধরনের অনিয়ম, দায়িত্বে অবহেলা কিংবা রোগীদের সঙ্গে অসদাচরণ বরদাশত করা হবে না। চিকিৎসকদের নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত থেকে আন্তরিকতার সঙ্গে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে আকস্মিকভাবে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এমপি।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জরুরি বিভাগে সবসময় এমবিবিএস চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করতে হবে। রোগীদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা না দিয়ে অযথা রেফার করা যাবে না। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পরই রেফারের ব্যবস্থা করতে হবে।

তিনি হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করা, অ্যাম্বুলেন্স সেবা সচল রাখা এবং ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অযাচিত আনাগোনা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে হাসপাতালের সেবার মানোন্নয়নে নিয়মিত নজরদারির কথাও জানান।

সংসদ সদস্য আরও বলেন, কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০০ শয্যাবিশিষ্ট নতুন ভবন দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। হাসপাতালের শূন্য পদগুলোও দ্রুত পূরণের প্রক্রিয়া চলছে। জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার স্বাস্থ্য খাতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

এ সময় হাসপাতালের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ শাহরিয়ার অনিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, সহসভাপতি মিজানুর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম জাইদুল, মো. সামসুল হক চাঁন মিয়া, মো. মাহফুজুর রহমান মিঠু, মো. শফিকুল ইসলাম ফুলুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!