× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

তাড়াশ সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০১:৫৭ পিএম

তাড়াশে অবসরপ্রাপ্ত কলেজশিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

তাড়াশ সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০১:৫৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের ভাদাশ গ্রামে অবসরপ্রাপ্ত এক কলেজশিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল। ভুক্তভোগী পরিবারের দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা।

বুধবার (১ জুলাই) রাত আনুমানিক ৩টার দিকে তাড়াশ পৌর শহরের ভাদাশ গ্রামে অবস্থিত তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক শহিদুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, গভীর রাতে একদল মুখোশধারী ডাকাত বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে রাখে। পরে তারা নগদ অর্থ, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ডাকাতরা চলে যাওয়ার পর স্থানীয়দের সহযোগিতায় বিষয়টি তাড়াশ থানায় জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম শুরু করে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ডাকাতদের গ্রেপ্তার এবং রাতের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

রূপালী বাংলাদেশ

Link copied!