× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০১:৫২ পিএম

কুষ্টিয়ার মিরপুরে মুদির দোকানির রহস্যজনক মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০১:৫২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

কুষ্টিয়ার মিরপুরে রিপন কাজী (২৫) নামে এক মুদি দোকানির রহস্যজনক মৃত্যু হয়েছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এটি সড়ক দুর্ঘটনা, না কেউ তাকে আঘাত করে হত্যা করেছে বিষয়টি পরিবারের কাছে অস্পষ্ট। বৃহস্পতিবার (২ জুলাই) ভোররাতে আহত অবস্থায় নিজ বাড়ি ও দোকানের পাশেই পড়েছিলেন। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রিপন মিরপুর পৌরসভার তালতলা এলাকার মুদি দোকানের মালিক। তিনি একই এলাকার আলম কাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের পাশে তার দোকান ও বাড়ির সামনে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

এ সময় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের শরীরে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, রিপন কাজীকে কেউ মারধর করার কারণে মৃত্যু হয়েছে নাকি অন্য কোনো কারণে তিনি মারা গেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!