× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০২:৩৬ পিএম

বকশীগঞ্জে পানির ট্যাংকে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে বৃদ্ধের মৃত্যু

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০২:৩৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

জামালপুরের বকশীগঞ্জে পানির ট্যাংকের বৈদ্যুতিক লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আবু বক্কর (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২টায় নিলক্ষিয়া ইউনিয়নের পাগলা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আবু বক্কর পাগলা পাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টায় নিজ বাড়িতে পানির ট্যাংকের জন্য বৈদ্যুতিক লাইনের কাজ করছিলেন। কাজ করার সময় বিদ্যুৎস্পর্শ হন তিনি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ সময় গুরুতর আহত আবু বক্করকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানান, বিদ্যুৎস্পর্শে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

রূপালী বাংলাদেশ

Link copied!