× UCB Sticker Card
শনিবার, ০৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৬:৩২ পিএম

উল্লাপাড়ায় দেশসেরা ক্ষুদে দৌড়বিদ রিফাতকে সংবর্ধনা

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৬:৩২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬-এর জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে প্রথম স্থান অর্জনকারী ক্ষুদে দৌড়বিদ রাকিবুল ইসলাম রিফাতকে সংবর্ধনা দিয়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়ার স্বেচ্ছাসেবী সংগঠন বেতবাড়ী বিপ্লবী ক্লাব।

শনিবার (৪ জুলাই) বেতবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে রিফাতকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয়। পরে তার হাতে সফলতা স্মারক, নগদ অর্থ, খেলাধুলার পোশাক ও অন্যান্য পুরস্কার তুলে দেন অতিথিরা।

রাকিবুল ইসলাম রিফাত উল্লাপাড়া উপজেলার বেতবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬-এর জাতীয় পর্যায়ের খেলায় তিনি ১০০ মিটার দৌড়ে প্রথম স্থান অর্জন করেন। একই প্রতিযোগিতায় দীর্ঘ লাফে দ্বিতীয় স্থান লাভ করে উপজেলার জন্য গৌরব বয়ে আনে।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা এবং উল্লাপাড়া পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা শ্রীকান্ত বাবু বিশ্বাস।

বেতবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, মার্চেন্ট পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. সাইদুল ইসলাম, বেতবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক, বন্যাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদুল ইসলাম, বেতবাড়ী বিপ্লবী ক্লাবের উপদেষ্টা সাংবাদিক আবু বকর সিদ্দিক বাবু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম এবং সংবর্ধিত শিক্ষার্থী রাকিবুল ইসলাম রিফাত ও হুমাইরা তাসনিম তুবা।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বেতবাড়ী গ্রামের বাসিন্দাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা রিফাতের এই সাফল্যকে এলাকার জন্য গর্বের বলে উল্লেখ করেন এবং ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়েও দেশের জন্য সাফল্য বয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন।

Link copied!