× UCB Sticker Card
সোমবার, ০৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জেলা প্রতিনিধি, নড়াইল

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ১২:৪৭ পিএম

নড়াইলে পাথরবোঝাই ট্রাক উল্টে পড়ল ঘরের ওপর, প্রাণ গেল শিক্ষার্থীর

জেলা প্রতিনিধি, নড়াইল

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ১২:৪৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

নড়াইলের লোহাগড়া উপজেলায় গভীর রাতে পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের ওপর পড়ে। এ সময়  ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে শামীমা আক্তার সেতু (১৪) নামে ৮ম শ্রেণিপড়ুয়া এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় তার ছোট বোন মিতু আহত হয়েছে। রোববার (৫ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নলদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পারিবার সূত্রে জানা গেছে, নলদী গ্রামের কাঁচামাল দোকানি হাফিজার মোল্যার দুই মেয়ে সেতু ও মিতু রাতের খাবার খেয়ে প্রতিদিনের মতো বিছানায় শুয়ে পড়ে। রাত সাড়ে ১২টার দিকে পাথরবোঝাই একটি ট্রাক পথ ভুল করে সরু রাস্তায় চলে যায়। ট্রাকটি হাফিজার মোল্লার বাড়ির সামনে পৌঁছালে  নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা টিনের ঘরের ওপর পড়ে।

এ সময় ট্রাকের পাথরগুলো সেতু ও মিতুর গায়ের ওপর স্তূপ হয়ে যায়। শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে পাথর সরিয়ে তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সেতুকে মৃত ঘোষণা করেন। আর ছোট বোন মিতু জেলা হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।

জানা গেছে, সেতু নলদী বিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। আর মিতু স্থানীয় একটি নুরানী মাদ্রাসায় পড়াশোনা করে। এই ঘটনায় সেতুর পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়টি নিশ্চিত করে নলদী পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) আনিচুজ্জামান বলেন, দুর্ঘটনার পরপর ট্রাক ফেলে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!