× UCB Sticker Card
সোমবার, ০৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০১:১৬ পিএম

ভেড়ামারায় বিএনপি কর্মী গুলিবিদ্ধ

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০১:১৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কুষ্টিয়ার ভেড়ামারায় নাসিরুল উদ্দীন বিশ্বাস (৪৫) নামে একজন বিএনপি কর্মী বালু ব্যবসায়ীকে গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা। আহত নাসিরুল উপজেলার ১৬ দাগ ৬৮পাড়া গ্রামের মো. আবুর পুত্র। তিনি বাহিরচর ইউনিয়নের বাহি তিনি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং বালু ব্যবসায়ী।

স্থানীয় ও ভেড়ামারা থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৫ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন পদ্মা নদীর পাড় এলাকায় গিয়ে একদল মুখোশধারী দুর্বৃত্ত বালু ব্যবসার টাকার ভাগ চায়। পরে নাসিরুল এগিয়ে এসে তাদের পরিচয় জিজ্ঞেস করলে তার ওপর চড়াও হয়ে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে নাসিরুল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা পিছন থেকে গুলি করে। পরে আহত অবস্থায় থাকে প্রথমে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি অবনতি হলে আশংকাজনক অবস্থায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান জানান, ওই ব্যক্তির পিঠ থেকে একটি গুলি বের করা হয়েছে। পায়েও আঘাতের চিহ্ন রয়েছে। এখন তিনি আশঙ্কামুক্ত।

বাহিরচর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জহুরুল ইসলাম বিজলী বলেন, নাসিরুল ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় আমাদের বালু ব্যবসা আছে। তিনিই দেখাশোনা করেন। বালু বিক্রির জন্য ব্যবসাস্থলে গেলে দুর্বৃত্তরা তাকে গুলি করে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মো. জাহেদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধারণা করা হচ্ছে, বালু ব্যবসার দ্বন্দ্ব নিয়েই এই ঘটনা। ঘটনার সময় সঙ্গে থাকা ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, হামলাকারীরা সাতজন ছিল। ছয়জন ছিল মুখোশধারী। তাদের মধ্যে একজনের মুখ খোলা থাকলেও তারা কাউকে চিনতে পারেননি। দুর্বৃত্তদের পরিচয় উদ্ঘাটন এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগীরা অভিযোগ দিলে পরবর্তীতে মামলাসহ প্রয়োজন আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!