বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় সাধারণ দর্শকদের সঙ্গে একই সারিতে বসে প্রজেক্টরে আর্জেন্টিনার খেলা উপভোগ করেছেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরজাহান আক্তার সাথী। খেলা দেখতে এসে তিনি বলেন, প্রতিহিংসা নয়, খেলার আনন্দই মানুষকে একত্র করেছে। এমন মিলনমেলা বারবার হওয়া উচিত।
মঙ্গলবার রাতে ধনবাড়ী বাজার পুরাতন কাপড় হাটি এলাকায় আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অব ১৬ -এর ম্যাচ উপভোগ করেন তিনি।
এ সময় হাজারো ফুটবলপ্রেমীর সঙ্গে বসে খেলা উপভোগের পাশাপাশি কুশল বিনিময় করেন তিনি।
নূরজাহান আক্তার সাথী বলেন, ধনবাড়ী শহরের হাজার হাজার তরুণ আজ একসঙ্গে আনন্দ উপভোগ করতে এসেছে। এই আনন্দমুখর পরিবেশে আমাদের শক্তিটা বারবার উপলব্ধি করা দরকার। আজ এখানে কোনো মারামারি নেই, প্রতিহিংসা নেই, কোনো স্বার্থের চিন্তা নেই।
শুধু খেলা উপভোগ করার জন্য ধনবাড়ীবাসী এক জায়গায় হয়েছে। এই বিষয়টি আমাদের ভাবায়-আমরা কেন বারবার এভাবে এক হতে পারি না।
তিনি বলেন, যখনই সুযোগ পাব, আমরা যেন এক হয়ে যেতে পারি। এখানে কোনো দুরভিসন্ধি নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পেয়ে খেলা দেখতে আসা দর্শকদের আনন্দ আরও বেড়ে যায়।
শুধু আর্জেন্টিনার সমর্থকই নন, ব্রাজিল সমর্থকরাও ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন। তারা প্রতিপক্ষ কেপ মিশরের পক্ষে সমর্থন দিয়ে মাঠের বাইরের উত্তেজনা আরও বাড়িয়ে তোলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন