× UCB Sticker Card
বুধবার, ০৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৩:৩১ পিএম

রায়গঞ্জে স্বাস্থ্যসেবা পরিবার কল্যাণ কেন্দ্রে জনবল সংকট, ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৩:৩১ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা স্বাস্থ্যসেবা পরিবার কল্যাণ কেন্দ্রে দীর্ঘদিন ধরে তীব্র জনবল সংকট ও প্রয়োজনীয় ওষুধের অভাবে চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে প্রতিদিনই সেবা নিতে এসে ভোগান্তির শিকার হচ্ছেন এলাকার সাধারণ মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রটিতে অনুমোদিত ৮টি পদের বিপরীতে বর্তমানে মাত্র ২ জন কর্মরত। জনবল সংকটের কারণে নিয়মিত স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। অনেক রোগী চিকিৎসা নিতে এসে প্রয়োজনীয় সেবা ও ওষুধ না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছেন।

চিকিৎসাসেবা নিতে আসা রোগী আছিয়া খাতুন বলেন, আমরা যখনই চিকিৎসা নিতে আসি, তখনই ওষুধ পাই না খালি হাতেই ফিরে যেতে হয়।

চান্দাইকোনা স্বাস্থ্যসেবা পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, আমাদের এখানে প্রয়োজনীয় জনবলের তুলনায় মাত্র ২ জন কর্মরত। এত কম জনবল দিয়ে একটি স্বাস্থ্যকেন্দ্রের সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব নয়। প্রয়োজনীয় ওষুধও নিয়মিত পাওয়া যায় না। ফলে রোগীরা সেবা নিতে এসে হতাশ হয়ে ফিরে যান।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মো. শহিদুল আলম বলেন, জনবল সংকটের কারণে রোগীরা কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পাচ্ছেন না। ২০২০ সালে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল। সামনে ভাইভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নিয়োগ সম্পন্ন হলে জনবল সংকট কিছুটা কমবে বলে আশা করছি। 

এ ছাড়া প্রতি বছর ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয়ের জন্য বাজেট থাকার কথা থাকলেও কয়েক বছর ধরে পর্যাপ্ত বাজেট পাওয়া যাচ্ছে না। ফলে প্রয়োজনীয় ওষুধ কেনাও সম্ভব হচ্ছে না।

জানা গেছে, বর্তমানে কেন্দ্রটিতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসিস্ট, ভিজিটর এবং ৪ জন মাঠকর্মীসহ একাধিক গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।

এলাকাবাসীর দাবি, দ্রুত শূন্য পদগুলোতে জনবল নিয়োগ, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এবং স্বাস্থ্যকেন্দ্রের সার্বিক কার্যক্রম স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি উদ্যোগ প্রয়োজন। তাদের মতে, এসব সমস্যা সমাধান হলে চান্দাইকোনা স্বাস্থ্যসেবা পরিবার কল্যাণ কেন্দ্রটি আবারও কার্যকরভাবে এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সক্ষম হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!