× UCB Sticker Card
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ০৬:৩৭ পিএম

বাঁশখালীতে বন্যার পানিতে ভেসে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ০৬:৩৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যার পানির স্রোতে ভেসে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের রত্নপুর ও ইলশা গ্রামে পৃথক দুটি ঘটনায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলো—ইলশা গ্রামের নতুন বাড়ি এলাকার ওমানপ্রবাসী কামাল উদ্দিনের ছেলে মো. আশিক (১১) এবং রত্নপুর গ্রামের উনদুনী বর বাড়ির মো. আনোয়ারের দ্বিতীয় ছেলে মো. মিরাজ (৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিরাপদ আশ্রয় থেকে বাড়িতে ফেরার পথে আকস্মিক পানির তীব্র স্রোতে দুই শিশু ভেসে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এদিকে, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে কয়েক দিন ধরে বাঁশখালী উপজেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি বিরাজ করছে। উপজেলার ১৫টি ইউনিয়নের ২১২টি গ্রামের অধিকাংশই এখনো পানির নিচে।

স্থানীয়দের দাবি, আকস্মিক পাহাড়ি ঢল নেমে আসায় প্রস্তুতির সুযোগ পাননি তারা। নলকূপ তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় যোগাযোগ ব্যবস্থাও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!