× UCB Sticker Card
শনিবার, ১১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০১:৫৩ এএম

বিলের পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০১:৫৩ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের মুক্তাগাছায় বিলের পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। তারা একে অপরের চাচাতো বোন।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বেরুলিয়া উত্তরপাড়া কচুয়া বিলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার বেরুলিয়া উত্তরপাড়া গ্রামের মো. আজিজুল হকের মেয়ে তানজিনা (৭) এবং মো. মাসিদুল ইসলামের মেয়ে মারিয়া খাতুন (৭)। আজিজুল ও মাসিদুল সহোদর দুই ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেল থেকে দুই শিশু নিখোঁজ ছিল। পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে তাদের খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাড়ির পূর্ব পাশে অবস্থিত কচুয়া বিলের পানিতে তাদের সন্ধান মেলে। পরে দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়।

খবর পেয়ে মুক্তাগাছা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে। নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং মৃত্যুর ঘটনায় সন্দেহজনক কিছু না পাওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!