× UCB Sticker Card
শনিবার, ১১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ১২:৫৭ এএম

প্রধানমন্ত্রীর বরিশাল সফরকে ঘিরে নেতা-কর্মীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ১২:৫৭ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামী ১৩ জুলাই প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো বরিশাল সফরে যাচ্ছেন তারেক রহমান। তার সফরকে কেন্দ্র করে সমগ্র দক্ষিণাঞ্চলে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

সরকারের মন্ত্রী, দলের শীর্ষ পর্যায়ের নেতা থেকে শুরু করে প্রান্তিক পর্যায়ের নেতা-কর্মীরা প্রিয় নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে সফল করতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছেন। এরই অংশ হিসেবে আজ গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে এক সভার আয়োজন করা হয়। এতে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা যোগ দেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সভার এক পর্যায়ে প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলার সময় নেতা-কর্মীরা প্রিয় নেতাকে সালাম ও শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী আগামী ১৩ তারিখে গৌরনদী সফরকালে নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাতের কথা বলেন। প্রধানমন্ত্রীর সাবলীল ব্যবহারে নেতা-কর্মীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

উল্লেখ্য, আগামী ১৩ জুলাই প্রধানমন্ত্রী দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করতে গৌরনদীসহ বরিশাল সফরে আসছেন। সফরকে সফল করতে জেলা, উপজেলা ও বিভাগীয় প্রশাসন এবং বিএনপির জেলা, উপজেলা ও বিভাগীয় নেতাদের সঙ্গে দফায় দফায় সভা করছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রূপালী বাংলাদেশ

Link copied!