× UCB Sticker Card
শনিবার, ১১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০১:১৮ এএম

জলাবদ্ধতা ও অস্বাস্থ্যকর পরিবেশের ব্যবস্থা নিচ্ছেন ডিএনসিসি প্রশাসক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০১:১৮ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকার মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল এলাকার সড়কের দুই পাশে প্রবল বৃষ্টিতে জমে থাকা পানি এবং ড্রেনেজ ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

শুক্রবার জুমার নামাজের পর আকস্মিক ভারী বৃষ্টিতে সৃষ্টি হওয়া জলাবদ্ধতা পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট পরিচ্ছন্নতাকর্মীদের দ্রুত পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

পরিদর্শনের সময় প্রশাসক নিজেই জমে থাকা পানির মধ্যে হেঁটে ড্রেন ও পানি নিষ্কাশনের নালা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি আশপাশের দোকানদারদের ড্রেন ও নালায় ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানান, যাতে পানি নিষ্কাশনে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়।

পরবর্তীতে প্রশাসক মিরপুর-১২-এর ৬ নম্বর কাঁচাবাজার এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। বাজারে ময়লা-আবর্জনা ফেলে রাখা এবং অপরিচ্ছন্ন পরিবেশ দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন।

তাৎক্ষণিকভাবে দোকানদার, বাজার পরিচালনা কমিটি এবং স্থানীয় নেতৃবৃন্দকে ডেকে সমস্যার দ্রুত সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। পাশাপাশি ডিএনসিসির জোন-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বাজারের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।

পরিদর্শনকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!