× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ৩১, ২০২৫, ০৫:০২ পিএম

৩৯ যাত্রী নিয়ে মেঘনায় ট্রলার ডুবি, নিখোঁজ ৭

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ৩১, ২০২৫, ০৫:০২ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। ট্রলারটিতে মোট ৩৯ জন যাত্রী ছিলেন। স্থানীয় জেলেদের সহযোগিতায় ৩২ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হলেও এখনো ৭ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

শনিবার (৩১ মে) বিকেল ৩টার দিকে ভাসানচর থেকে নোয়াখালীর উদ্দেশে যাত্রাকালে ট্রলারটি দুর্ঘটনার শিকার হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নদীতে ঝড়ো আবহাওয়া ও উঁচু ঢেউয়ের কারণে ট্রলারটি একটি ডুবোচরে আঘাত পেয়ে ডুবে যায়। হাতিয়ার চানন্দী ইউনিয়নের স্থানীয় তিনটি বোট দ্রুত উদ্ধারকাজে অংশ নেয় এবং ৩২ জন যাত্রীকে উদ্ধার করে তীরে নিয়ে আসে।

ভাসানচরে অবস্থানরত স্থানীয় বাসিন্দা জিহাদ উদ্দিন বলেন, ‘বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে মেঘনা নদীতে প্রচণ্ড ঝড়ো হাওয়া ও উঁচু ঢেউ উঠেছিল। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ট্রলারটি ডুবোচরে ধাক্কা খেয়ে ডুবে যায়। এখনো ৭ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান চলছে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।’

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কুতুব উদ্দিন বলেন, ‘ভাসানচর থেকে ৩৯ জন যাত্রী নিয়ে ট্রলারটি দুপুর সাড়ে ১২টার দিকে ছেড়ে যায়। তীরের কাছাকাছি পৌঁছালে এটি দুর্ঘটনায় পড়ে। উদ্ধার অভিযান চলছে। পরে বিস্তারিত জানানো হবে।’

উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নিখোঁজদের সন্ধানে কোস্টগার্ড ও স্থানীয়রা যৌথভাবে অভিযান চালিয়ে যাচ্ছেন।
 

Link copied!