× UCB Sticker Card
শনিবার, ০৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৬:২২ পিএম

বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৬:২২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

জাকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি (প্রেসিডেন্ট) পদে নির্বাচিত হয়েছেন পিএইচপি ফ্যামিলির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন। একইভাবে সিনিয়র সহ-সভাপতি (সিনিয়র ভাইস প্রেসিডেন্ট) পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. সেলিম উদ্দিন।

শনিবার (৪ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে ভোট গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ড।

নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন- গাজী মোকাররম আলী চৌধুরী ও মো. নূর উদ্দিন রুবেল। এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. জাহিদুল হক, মো. তসলিম উদ্দিন, এস এম নুরুন নবী, ফেরদৌস ওয়াহিদ, উবায়দা আসাদি, হোসাইনুল আরেফিন এবং একেএম সাইফুল্লাহ শাহেদ।

ভোট গণনা শেষে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. আফতাব উদ্দিন চৌধুরী ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, অ্যাসোসিয়েশনের মোট ৮৫ জন ভোটারের মধ্যে ৭১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মহসিন বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করায় তাদের দায়বদ্ধতা আরও বেড়েছে। তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশের শিপ ব্রেকিং শিল্পের উন্নয়ন, আধুনিকায়ন এবং শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতায় শিল্পের টেকসই উন্নয়ন, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক মান বজায় রেখে বাংলাদেশের শিপ ব্রেকিং খাতকে আরও এগিয়ে নিতে নতুন কমিটি কাজ করবে।

Link copied!