ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

কালিয়াকৈরে বনবিভাগের উচ্ছেদ অভিযান

কালিয়াকৈর প্রতিনিধি 
প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০১:২৩ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক উলুসারা এলাকায় বনের জমি দখল করে গড়ে তোলা দুটি বাড়ি উচ্ছেদ অভিযান চালিয়েছে চন্দ্রা রেঞ্জ বন বিভাগ। বন বিভাগের চন্দ্রা রেঞ্জ আওতাধীন বাড়ইপাড়া উলুসাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।

অভিযান সূত্র জানা গেছে, গত কয়েকদিন আগে বনের জমি দখল করে দুটি ঘর নির্মাণ করেন স্থানীয় বাসিন্দা ইখলাস ও বজলু মিয়া। বিষয়টি বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসলে বৃহস্পতিবার সকালে ওই দুটি বাড়িতে উচ্ছেদ অভিযান চালিয়ে গাছের চারা রোপণ করে বন কর্মকর্তারা। এ সময় দখলে থাকা প্রায় এক বিঘা জমি উদ্ধার করে বন বিভাগ।

উচ্ছেদ অভিযানে এ সময় উপস্থিত ছিলেন বন বিভাগের সহকারী বন সংরক্ষক ও রেজ্ঞ কর্মকর্তা শহিদুল হাসান শাকিল, চন্দ্রা বিট কর্মকর্তা ইকবাল হোসেন, মৌচাক বিট কর্মকর্তা শাহজাহান আলী, বাড়ইপাড়া বন বিট কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা ও কর্মচারীরা।