ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

সোনাগাজীতে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ৫ দিনব্যাপী ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ সম্পন্ন

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০২:৩৩ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

ফেনীতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এসএমই ফাউন্ডেশনের আয়োজন করে ৫ দিনব্যাপী ‘ফ্যাশন ডিজাইন’বিষয়ক একটি প্রশিক্ষণ কোর্স সফলভাবে সম্পন্ন হয়েছে। এই নিবিড় প্রশিক্ষণ কর্মসূচিটি বৃহস্পতিবার (১১ জুন) সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।

এতে সার্বিক সহযোগিতা প্রদান করে উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (WEAB)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এসএমই ফাউন্ডেশনের পরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সহধর্মিণী নাছরিন ফাতেমা আউয়াল।

বিশেষ অতিথি ছিলেন, সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান (মহিলা) জান্নাতুল ফেরদৌস মিতা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর ছিদ্দিক মারুফ, ট্রেনিং কোঅর্ডিনেটর রিনা কনা পালসহ ​অনুষ্ঠানে অন্যদের মধ্যে উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (WEAB) স্থানীয় নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট ট্রেইনার এবং প্রশিক্ষণার্থী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এই ৫ দিনে অর্জিত তাত্ত্বিক ও ব্যাবহারিক জ্ঞানকে কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা তাদের ফ্যাশন ব্যবসা খাতের আধুনিকায়ন করতে সক্ষম হবেন। অনুষ্ঠান শেষে ৩০ জন অংশগ্রহণকারী সফল প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।