× UCB Sticker Card
সোমবার, ২৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৬:১৩ পিএম

বাউবি শিক্ষক ফোরামের সভাপতি আনিছুর, সম্পাদক আবু তালেব

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৬:১৩ পিএম

সভাপতি আনিছুর, সম্পাদক আবু তালেব

সভাপতি আনিছুর, সম্পাদক আবু তালেব

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ২০২৬–২০২৮ মেয়াদের ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক মো. আনিছুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মো. আবু তালেব।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ মন্ডল ও অধ্যাপক আমিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ড. মো. জাকির হোসেন তালুকদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান, দপ্তর ও প্রচার সম্পাদক অধ্যাপক ড. মো. এ কে এম আশরাফুল আলম, সাংগঠনিক সম্পাদক সহযোগী অধ্যাপক ড. মো. মাহফুজুর রহমান এবং গবেষণা ও সাংস্কৃতিক সম্পাদক সহযোগী অধ্যাপক সাকিবা ফেরদৌসী।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. রাফসান মাহমুদ, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুস সোবাহান, সহকারী অধ্যাপক মো. সাব্বির হোসেন, প্রভাষক মো. মোরছালিনুর রশিদ, প্রভাষক মো. আনিসুর রহমান এবং প্রভাষক মোছা. জারিন তাসনীম মুনিফা।

নবগঠিত কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবান্ধব, গণতান্ত্রিক, গবেষণামুখী ও সহমর্মিতাপূর্ণ একাডেমিক পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক সমাজের পেশাগত মর্যাদা সংরক্ষণ, গবেষণা কার্যক্রম গতিশীল করা এবং সামগ্রিক একাডেমিক উন্নয়নে নতুন কমিটি কার্যকর ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

নবনির্বাচিত নেতৃবৃন্দ শিক্ষক সমাজের আস্থা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বাউবিকে একটি আধুনিক, জ্ঞানভিত্তিক, গবেষণানির্ভর ও মানবিক বিশ্ববিদ্যালয় হিসেবে এগিয়ে নিতে সকল শিক্ষককে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Link copied!