গোপালগঞ্জের মুকসুদপুর পৌর আওয়ামী লীগের আরও দুই নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে মুকসুদপুর উপজেলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।
পদত্যাগকারী নেতারা হলেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মিন্টু মোল্যা এবং সদস্য রবিউল মোল্যা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মিন্টু মোল্যা। তিনি জানান, আমি মিন্টু মোল্যা এবং রবিউল মোল্যা মুকসুদপুর পৌর আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ও সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলাম। আমাদের ব্যক্তিগত সমস্যার কারণে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যসহ দলীয় সব পদ-পদবি থেকে পদত্যাগ করছি।
মিন্টু মোল্যা আরও জানান, বৃহস্পতিবার থেকে তাদের সঙ্গে আওয়ামী লীগের আর কোনো সম্পর্ক নেই এবং তারা ভবিষ্যতে আর রাজনীতি করবেন না। কয়েকটা শিরোনাম দিন


