× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যশোর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০১:০৮ পিএম

জুলাইযোদ্ধা এনাম সিদ্দিকীকে ছুরিকাঘাত

যশোর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০১:০৮ পিএম

আহতকে দেখতে যান বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম। ছবি : রূপালী বাংলাদেশ

আহতকে দেখতে যান বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম। ছবি : রূপালী বাংলাদেশ

যশোরে জুলাইযোদ্ধা এনাম সিদ্দিকীকে (৩২) ছুরিকাঘাতে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের এনায়েতপুরে পীরবাড়ির সামনে এ ঘটনা ঘটে। 

আহত এনাম সিদ্দিকী এনায়েতপুর গ্রামের মৃত খন্দকার আমিন উল্লাহর ছেলে। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। 

স্বজনরা জানান, মর্নিং ওয়াকে বের হয়েছিলেন এনাম সিদ্দিকী। এনায়েতপুরের পীরবাড়ির সামনে পৌঁছালে মুখ বাঁধা দুজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। 

দুর্বৃত্তরা প্রথমে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। পরে বুকের ডান পাশ, বাঁ হাত ও কাঁধে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। 

পরিবারের লোকজন খবর পেয়ে এনাম সিদ্দিকীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। স্বৈরাচার সরকারের ঘাপটি মেরে থাকা সন্ত্রাসীরা এই জুলাইযোদ্ধাকে হত্যার চেষ্টা করেছে বলে স্বজনদের অভিযোগ। 
 
হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. বিচিত্র মল্লিক জানান, আহত এনাম সিদ্দিকীর অবস্থা গুরুতর। পুরুষ সার্জারি ওয়ার্ডে তার চিকিৎসাসেবা চলছে। 

চূড়ামনকাটির সাজিয়ালী পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই আব্দুর রউফ জানান, জুলাইযোদ্ধা এনাম সিদ্দিকীকে ছুরিকাঘাতের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। দুর্বৃত্তরা কোয়েল পাখির খাঁচা কেনার নাম করে এসে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে। কারা কী কারণে ঘটনাটি ঘটিয়েছে, তা তদন্ত করা হচ্ছে। 

এদিকে, জুলাইযোদ্ধা এনাম সিদ্দিকীকে ছুরিকাঘাতের খবর শুনে তাকে দেখার জন্য হাসপাতালে যান কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। এ সময় তিনি তার চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজ নেন। 

জুলাইযোদ্ধা এনাম সিদ্দিকীকে ছুরিকাঘাতের ঘটনায় বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত সামাজিক যোগাযোগমাধমে লিখেছেন, একটি নিরীহ, গুরুতর অসুস্থ ছেলেকে আঘাত করল কোন কাপুরুষ? কোন সে অমানুষ?! যারা জনগণের অধিকার তথা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারাই এমন অপকর্ম একের পর এক করে চলেছে।

Link copied!