× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০৭:৩০ পিএম

নিজ বাড়ির সামনে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০৭:৩০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

যশোর সদর উপজেলার পাগলাদাহে যুবক শাহিদুর রহমান শহিদকে (৪০) ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে নিজ বাসার সামনে এ হত্যার ঘটনা ঘটে। নিহত শহিদ পাগলাদাহ গ্রামের বছির উদ্দিনের ছেলে।

জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে শহিদ নিজের বাড়ির সামনে রহমানের দোকান মোড়ে ছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে পাগলাদাহ গ্রামের পিয়াস, আলিফ, ইরান ও রিয়াজ হামলা চালিয়ে শহিদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাকিরুল ইসলাম জানান, শহিদকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

হাসপাতালে দায়িত্বরত যশোর কোতোয়ালি মডেল থানার এসআই হামিদুর রহমান জানান, পূর্ব শত্রুতায় কথা কাটাকাটির জের ধরে  শহিদকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। খুনিদের আটকে অভিযান শুরু করেছে পুলিশ। 

রূপালী বাংলাদেশ

Link copied!