ঝালকাঠির নলছিটি উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর অংশ হিসেবে হামিদুল ইসলাম খান সোহাগ নামের এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে নলছিটি পৌরসভা এলাকার নাঙ্গুলী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সোহাগ নাঙ্গুলী গ্রামের নুরুল ইসলাম খানের ছেলে।
নলছিটি থানার ওসি (তদন্ত) মো. আশরাফ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঝালকাঠি সদর থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


