ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মানিকগঞ্জের তিন আসনেই বিএনপির জয়

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১২:৪২ পিএম
মানিকগঞ্জের বিজয়ী তিন প্রার্থী। ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনের সবকটিতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এর মধ্যে মানিকগঞ্জ-৩ আসনে জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম এক লাখের বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনে বিএনপির প্রার্থী এস এ জিন্নাহ কবীর ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৭ হাজার ৭৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী মো. তোজাম্মেল হক ঘোড়া প্রতীকে পেয়েছেন ৭৭ হাজার ৮১৮ ভোট।

মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর-সদর একাংশ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঈনুল ইসলাম খান ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৫ হাজার ৭৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. সালাহ উদ্দিন দেয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৮১ হাজার ৫৩১ ভোট।

মানিকগঞ্জ-৩ (সাটুরিয়া-সদর একাংশ) আসনে বিএনপি মনোনীত আফরোজা খানম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি সাবেক সংসদ সদস্য ও প্রয়াত মন্ত্রী হারুনার রশিদ খানের মেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদ সাইদ নূর রিকশা প্রতীকে পেয়েছেন ৬৪ হাজার ২৪২ ভোট।

গণভোটের চূড়ান্ত ফল

মানিকগঞ্জ-১ আসনের ১৮০টি ভোটকেন্দ্রে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৯৯ হাজার ২৫২টি এবং ‘না’ ভোট পড়েছে ৭৪ হাজার ৩৬৬টি।

মানিকগঞ্জ-২ আসনের ১৮৬টি ভোটকেন্দ্রে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৮৭ হাজার ৬২৬টি এবং ‘না’ ভোট পড়েছে ৫৫ হাজার ৭৪০টি।

মানিকগঞ্জ-৩ আসনের ১৫২টি ভোটকেন্দ্রে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৯১ হাজার ৯০৮টি এবং ‘না’ ভোট পড়েছে ৫২ হাজার ৫৯৫টি।