মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার করে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বড়লেখা পৌরশহরের জেলা পরিষদ অডিটরিয়ামে ইশতেহার ঘোষণা করা হয়।
ইশতেহারে টেকসই সড়ক উন্নয়ন, নদী-খাল পুনঃখনন, যানজট ও জলাবদ্ধতা নিরসন, শতভাগ বিদ্যুতায়ন এবং শহর আধুনিকায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া শিক্ষা খাতে নতুন কলেজ স্থাপন, অনার্স কোর্স চালু ও বৃত্তির ব্যবস্থা এবং স্বাস্থ্য খাতে হাসপাতাল আধুনিকায়ন ও ফ্রি স্বাস্থ্য সুরক্ষা কার্ড চালুর ঘোষণা দেওয়া হয়েছে।
ইশতেহারে চা-শ্রমিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার রক্ষা, কৃষকদের জন্য স্বল্পসুদে ঋণ, কর্মসংস্থান সৃষ্টি, পর্যটন জোন স্থাপন এবং দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথাও উল্লেখ করা হয়েছে।
অনুষ্ঠানে জামায়াত ও জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
-20260210102417.webp)


