ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

নলডাঙ্গায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ও কৃষি প্রণধনা বিতরণ হুইপ দুলুর

নলডাঙ্গা, নাটোর
প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০৩:৫৩ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

নাটোরের নলডাঙ্গায় Special Education Needs and Disabilities-এর কার্যক্রম বাস্তবায়নের আওতায় প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ‘অ্যাসিস্টিভ ডিভাইস (হুইল চেয়ার, শ্রবণযন্ত্র, চশমা, ক্রাচ এবং চিকিৎসা সহায়তা)’ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন ২০২৬) নলডাঙ্গা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস এবং কৃষি অফিসের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল এমরান খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার (দুলু)। 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ অ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যত প্রতিশ্রুতি দিয়েছি সব প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি। নাটোর নলডাঙ্গার জনগণকে সাথে নিয়ে কাজগুলো করতে চাই। এ জন্য আপনাদের সহযোগিতা চাই। আজ নলডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার, শ্রবণযন্ত্র, চশমা, ক্রাচ এবং চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আমরা যখন লেখাপড়া করেছি তখন এই বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের কোনো সুযোগ-সুবিধা ছিল না। আপনাদের সরকার আজ এই সহায়তার উদ্যোগ নিয়েছে। আমাদের সরকার বর্তমানে যে বাজেট ঘোষণা করেছে সবচেয়ে বেশি সুবিধা দিয়েছেন স্বাস্থ্য ও শিক্ষা খাতে। আমাদের দেশের শিক্ষার্থীরা যাতে বিশ্বে কম্পিটিশন করে এগিয়ে জেতে পারে তার ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতি বাড়াতে হবে। শিক্ষার্থীদের ব্যবহৃত ল্যাপটপ কম্পিউটারসহ ব্যবহৃত জিনিসপত্রের ওপর সরকারি বাজেটে খরচ কমিয়েছে। 

অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে ৪টা হুইল চেয়ার, ১৪ জনের মাঝে চিকিৎসা সহায়তা ৬০ হাজার টাকা, শ্রবণযন্ত্র দুইটা, চশমা, ক্রাচ ও কৃষকদের মাঝে গাছের চারা, সার বিতরণ শেষে গাছের চারা রোপণ করেন জাতীয় সংসদের হুইপ অ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

বক্তারা বলেন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে সরকারের এ ধরনের উদ্যোগ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে আরও সহজ ও স্বাবলম্বী করে তুলবে।

এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ছানাউল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) মো. আশিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সবুজ আলী, শিক্ষা বিভাগের প্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরাসহ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা যুবদলের সভাপতি তালুকদার ডালিমসহ  উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, সাবেক উপজেলা চেয়ারম্যান শাখাওয়াত, সাবেক পৌর প্রশাসক এম. এ হাফিজসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।