ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

গাজীপুরে টায়ার থেকে তেল তৈরির কারখানায় আগুন

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০৪:৫১ পিএম
ছবি : সংগৃহীত

গাজীপুর মহানগরের পুবাইল এলাকায় টায়ার থেকে তেল তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

শনিবার (২০ জুন) দুপুরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, পুবাইল এলাকায় পুরোনো টায়ার থেকে তেল উৎপাদনের একটি কারখানা রয়েছে। ওই কারখানায় বয়লারের মাধ্যমে টায়ার গলিয়ে তেল সংগ্রহ করা হতো।

দুপুরে হঠাৎ বিকট শব্দে বয়লারটি বিস্ফোরিত হয়। এতে কারখানার ভেতরে আগুন ধরে যায়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহীন আলম জানান, টায়ার গলিয়ে তেল সংগ্রহের সময় বয়লার বিস্ফোরণের কারণে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ব্যবস্থা নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনায় কেউ হতাহত হননি।