× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২, ২০২৬, ০৭:১৫ পিএম

এসবিএসপি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ড. হাফিজ রহমান

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২, ২০২৬, ০৭:১৫ পিএম

ড. মো. হাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

ড. মো. হাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য সোনার বাংলা সাহিত্য পরিষদ আয়োজিত ‘এসবিএসপি সাহিত্য পুরস্কার ২০২৫’ পাচ্ছেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার ড. মো. হাফিজুর রহমান। তিনিসহ মোট ১০ কবি-লেখক এই পুরস্কার পাচ্ছেন।

শুক্রবার (১ মে) এসবিএসপির সভাপতি আহমেদ সৈয়দ শাহনুর পুরস্কারপ্রাপ্ত লেখকদের নাম ঘোষণা করেন।

ড. মো. হাফিজুর রহমান লেখালেখির জগতে ড. হাফিজ রহমান হিসেবে সমধিক পরিচিত। শিক্ষক বাবার অনুপ্রেরণায় ছাত্রাবস্থায় লেখালেখি শুরু করেন তিনি। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি. ডিগ্রি অর্জন করেছেন।

অষ্টম শ্রেণিতে পড়াকালীন তার প্রথম লেখা ছাপা হয় স্থানীয় দৈনিক লোকসমাজ পত্রিকায়। অদ্যবধি দৈনিক সমকাল, জনকণ্ঠ, আমাদের সময়, বাংলাদেশ প্রতিদিন, দ্য ডেইলি স্টার, দ্য ডেইলি সান, দ্য বিজনেস পোস্ট, ঢাকামেইলসহ বিভিন্ন অনলাইন মিডিয়ায় লেখালেখির সঙ্গে সম্পৃক্ত তিনি।

ড. হাফিজ বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের একজন তালিকাভুক্ত গীতিকার। তার প্রকাশিত গ্রন্থ: উপন্যাস: ‘দীপ্ত শিখা’ ও ‘ফেরার সঙ্গী’; ছোটগল্প: ‘ফাগুনের চাঁদ’ ও ‘নীল চাঁদোয়া; কাব্যগীতি: ‘হৃদয়ের গান’; কাব্যগ্রন্থ: ‘শতদলে দুই পাতা’ ও ‘সবুজ পাতায় রক্তের দাগ’ ‘ভালোবাসা তার কাছে’ এবং জাতীয় দৈনিকের কলাম সমগ্র: ‘লিখি ও লেখে’।

ড. হাফিজ ছাড়াও পুরস্কারপ্রাপ্ত অন্যরা হলেন- কবিতায় মতিন বৈরাগী, দুখু বাঙাল, মজিদ মাহমুদ, শিশুসাহিত্যে হাসনাত আমজাদ এবং কথাসাহিত্যে সমীর আহমেদ, কথাসাহিত্যে রেজুয়ান আহম্মেদ, এ কে এম সুলতান মাহামুদ, শাহানাজ ইয়াসমিন এবং নুসরাত সুলতানা।

শিগগিরই জমকালো অনুষ্ঠানের মাধ্যমে কবি-লেখকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানিয়েছে সোনার বাংলা সাহিত্য পরিষদ।

৯ বছর ধরে বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কবি-লেখকদের পুরস্কৃত করে আসছে এসবিএসপি।

Link copied!