× UCB Sticker Card
সোমবার, ২৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৪, ০১:৪৭ পিএম

৫, ১০ ও ২০ টাকার নোট পরিবর্তন হবে: অর্থ উপদেষ্টা

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৪, ০১:৪৭ পিএম

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ

ঢাকা: বাজারে ৫, ১০ ও ২০ টাকার কাগুজে নোটগুলোর অবস্থা খুবই নাজুক। এটা দ্রুত পরিবর্তনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

সোমবার (২ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, ‘চলতি মাসে বা আগামী মাসে বাজেট রিভাইজ বা পুনর্বিবেচনা করা হতে পারে। বাজেটে বড় বড় উন্নয়ন খাতের প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে।’

তিনি বলেন, ‘কালো টাকা সাদা করার সুযোগ আমরা বন্ধ করে দিয়েছি। জিডিপির বাস্তব সংখ্যা কত তা জানার কাজ চলছে।’

ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘দেশের মানুষকে মুদ্রা যত্নে রেখে ব্যবহার করতে হবে।’  খুব শিগরই চলতি বছরের রপ্তানির লক্ষ্যমাত্রা প্রকাশ করা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা।

আরবি/এফআই

Link copied!