× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৪:৪৫ পিএম

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৪:৪৫ পিএম

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি- সংগৃহীত

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি- সংগৃহীত

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তাৎক্ষণিকভাবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বুধবার (২০ আগস্ট) বিকেল ৩টা ১৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, দুপুর ২টা ৩৭ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে বিকেল ৩টার দিকে ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে আগুন নিয়ন্ত্রণে কাজ করে পাঁচটি ইউনিট।

৩টা ১৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

প্রসঙ্গত, এর আগে চলতি বছরের ১২ মার্চ ভোরে মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক ঘর পুড়ে যায়।

রূপালী বাংলাদেশ

Link copied!