× UCB Sticker Card
রবিবার, ০৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেডিকেল প্রতিবেদক, ঢাকা

প্রকাশিত: জুন ৭, ২০২৬, ১০:১৫ এএম

উত্তরায় গ্যাস লাইন লিকেজে দগ্ধ একজনের মৃত্যু

মেডিকেল প্রতিবেদক, ঢাকা

প্রকাশিত: জুন ৭, ২০২৬, ১০:১৫ এএম

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরার উত্তরখানের একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লাগার ঘটনায় দগ্ধ একজনের মৃত্যু হয়েছে।

রোববার (৭ জুন) সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের নাম আলী হোসেন (৫৫)।

এর আগে শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে দগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে জাতীয় বার্নে ভর্তি করা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, উত্তরখানে আগুনে দগ্ধ আলী হোসেন চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাড়ে ৬টার দিকে মারা যান। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল।

তিনি আরও জানান, দগ্ধ অপর দুইজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে হাসনা হেনার শরীরের ৬০ শতাংশ এবং আখির শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে।

Link copied!