× UCB Sticker Card
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০২:৩৭ পিএম

সিমাগো র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ২৪তম হাবিপ্রবি

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০২:৩৭ পিএম

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি : রূপালী বাংলাদেশ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি : রূপালী বাংলাদেশ

স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশন ২০২৬ সালের বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। বিশ্বের বিভিন্ন দেশের ১০ হাজার ৮২৭টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে এবারের তালিকায়।

বাংলাদেশের মধ্যে সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবস্থান এক ধাপ পিছিয়ে ২৪তম, যা গত বছর ছিল ২৩তম।

র‌্যাঙ্কিংয়ের তথ্য ঘেঁটে দেখা গেছে, এতে বাংলাদেশের মোট ৪৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। গত বছরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ২৩তম। এই বছরের র‌্যাঙ্কিংয়ে হাবিপ্রবির অবস্থান অবনতি হয়েছে।

গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন—এই তিনটি সূচকের ফলাফল পর্যালোচনা করে র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি এ তিনটি সূচকের ফলাফল অনুযায়ী আলাদা র‌্যাঙ্কিং এবং একসাথে মিলিয়ে সার্বিক র‌্যাঙ্কিং প্রকাশ করে। সার্বিক র‌্যাঙ্কিং নির্ধারণের জন্য তারা গবেষণায় ৫০%, উদ্ভাবনে ৩০% এবং সামাজিক প্রভাবের ক্ষেত্রে ২০% ওজন দেয়।

সিমাগো ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৬ অনুযায়ী, গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন এই তিনটি সূচকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবস্থান দেশে যথাক্রমে ৩০তম, ১৮তম ও ৩৭তম।

এ তিনটি সূচক মিলিয়ে হাবিপ্রবির সার্বিক অবস্থান দেশে ২৪তম। তবে এ বছর গবেষণা ও সামাজিক প্রভাব সূচকে গত বছরের তুলনায় উন্নতি হলেও উদ্ভাবন সূচকে হাবিপ্রবি পিছিয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!