× UCB Sticker Card
শনিবার, ২৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০১:৫৯ এএম

১৩ জুলাইয়ের মিস হওয়া এইচএসসি পরীক্ষায় ফের অংশ নেওয়ার সুযোগ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০১:৫৯ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রতিকূল আবহাওয়ার কারণে ১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের কয়েকটি বিষয়ের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য নতুন সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। নির্ধারিত প্রক্রিয়ায় নিবন্ধন সম্পন্ন করলে এসব পরীক্ষার্থী পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

শুক্রবার (২৪ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী পরীক্ষার্থীদের আগামী ২৯ জুলাইয়ের মধ্যে নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়ে নিবন্ধন করতে হবে। এরপর সংশ্লিষ্ট কেন্দ্রগুলোকে ৩০ জুলাইয়ের মধ্যে পরীক্ষার্থীদের তথ্য জরুরি ভিত্তিতে নিজ নিজ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

এই সুযোগ শুধুমাত্র চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের সেইসব পরীক্ষার্থীদের জন্য, যারা ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে পারেননি। সাধারণ শিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞান (প্রথম পত্র), হিসাববিজ্ঞান (প্রথম পত্র) ও যুক্তিবিদ্যা (প্রথম পত্র), মাদ্রাসা শিক্ষা বোর্ডের ইংরেজি (দ্বিতীয় পত্র) এবং কারিগরি শিক্ষা বোর্ডের অফিস ম্যানেজমেন্ট বিষয়ের পরীক্ষার্থীরা এ সুবিধার আওতায় থাকবেন।

উল্লেখ্য, সেদিনের প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক পরীক্ষার্থী সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি বা বিভিন্ন সমস্যার মুখে পড়ায় পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব হয়নি। তাদের শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব এড়াতেই পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার এই সুযোগ দিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকদের অনেকেই।

রূপালী বাংলাদেশ

Link copied!