× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জবি প্রতিনিধি

প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৪:৫৬ পিএম

নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিল জবি ছাত্রদল

জবি প্রতিনিধি

প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৪:৫৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

রোববার (৩ মে) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের বিশ্ববিদ্যালয় জীবনের সাফল্য কামনা করা হয়।

কর্মসূচিতে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘বিশ্ববিদ্যালয় জীবনে নতুন যারা এসেছে, তারা দেশের ভবিষ্যৎ নেতৃত্ব। তাদের সুশিক্ষা, নৈতিকতা ও গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে গড়ে উঠতে হবে। আমরা চাই, তারা মুক্তচিন্তা ও মানবিক মূল্যবোধ নিয়ে এগিয়ে যাক।’

তিনি আরও বলেন, ‘ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে থাকতে চায়। যেকোনো সমস্যা বা প্রয়োজনে আমরা সহযোগিতা করার চেষ্টা করব।’

সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ‘নবীনদের জন্য বিশ্ববিদ্যালয় একটি নতুন যাত্রা। এই পথচলায় তাদের নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা জরুরি। আমরা চাই, তারা ভয়মুক্তভাবে শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করুক।’

কর্মসূচিতে উপস্থিত ছিলেন: ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, মোস্তাফিজ রুমি, মো. শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান মাহমুদ প্রমুখ।

Link copied!