স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশন ২০২৬ সালের বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিং প্রকাশ করেছে। বিশ্বের বিভিন্ন দেশের ১০ হাজার ৮২৭টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে এবারের তালিকায়।
বাংলাদেশের মধ্যে সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবস্থান এক ধাপ পিছিয়ে ২৪তম, যা গত বছর ছিল ২৩তম।
র্যাঙ্কিংয়ের তথ্য ঘেঁটে দেখা গেছে, এতে বাংলাদেশের মোট ৪৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। গত বছরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ২৩তম। এই বছরের র্যাঙ্কিংয়ে হাবিপ্রবির অবস্থান অবনতি হয়েছে।
গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন—এই তিনটি সূচকের ফলাফল পর্যালোচনা করে র্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি এ তিনটি সূচকের ফলাফল অনুযায়ী আলাদা র্যাঙ্কিং এবং একসাথে মিলিয়ে সার্বিক র্যাঙ্কিং প্রকাশ করে। সার্বিক র্যাঙ্কিং নির্ধারণের জন্য তারা গবেষণায় ৫০%, উদ্ভাবনে ৩০% এবং সামাজিক প্রভাবের ক্ষেত্রে ২০% ওজন দেয়।
সিমাগো ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬ অনুযায়ী, গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন এই তিনটি সূচকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবস্থান দেশে যথাক্রমে ৩০তম, ১৮তম ও ৩৭তম।
এ তিনটি সূচক মিলিয়ে হাবিপ্রবির সার্বিক অবস্থান দেশে ২৪তম। তবে এ বছর গবেষণা ও সামাজিক প্রভাব সূচকে গত বছরের তুলনায় উন্নতি হলেও উদ্ভাবন সূচকে হাবিপ্রবি পিছিয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন