× UCB Sticker Card
বুধবার, ০৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৫:৫৬ পিএম

মেসি গোল দিতেই হাসপাতাল থেকে বের করে দিল : পরীমণি

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৫:৫৬ পিএম

পরীমণির পোস্ট ভাইরাল। ছবি : সংগৃহীত

পরীমণির পোস্ট ভাইরাল। ছবি : সংগৃহীত

বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির গোল আর আর্জেন্টিনার নাটকীয় জয়ে উচ্ছ্বাসে মেতেছেন কোটি সমর্থক। সেই আনন্দে শামিল হয়েছেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণিও। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেও প্রিয় দলের জয় উদযাপন করতে ভোলেননি তিনি। বরং নিজের স্বভাবসুলভ রসবোধে দেওয়া দুটি ফেসবুক পোস্ট এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

ম্যাচ চলাকালে পরীমণি নিজের ফেসবুক পোস্টে লেখেন, ‘হসপিটালে পা ভাঙা রোগীদের ফুটবল খেলা দেখা নিষেধ। আমি কিছু জানি না…’। পোস্টটির সঙ্গে তিনি যুক্ত করেন হাস্যরসাত্মক ইমোজি।

এর কিছুক্ষণ পর মেসির গোল ও আর্জেন্টিনার জয় নিশ্চিত হওয়ার পর আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘মেসি গোল দেওয়ার পর হসপিটালে আর রাখে নাই আমাকে। লালালা… লিও মেসি।’ পোস্টটিতে ছিল ভালোবাসা ও নাচের ইমোজিও।

পরীমণির দুটি পোস্ট প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। মন্তব্যের ঘরে ভক্তরা হাস্যরস ও শুভকামনায় ভরিয়ে দেন। কেউ তার রসবোধের প্রশংসা করেন, আবার কেউ আর্জেন্টিনার জয়ের আনন্দ ভাগাভাগি করে নেন।

ফুটবল মৌসুমে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানিয়ে দেশের বহু তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকলেও, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরীমণির এমন ব্যতিক্রমী উদযাপন ভক্তদের বিশেষভাবে আকৃষ্ট করেছে।
 

Link copied!