× UCB Sticker Card
শনিবার, ১১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৬:৪২ পিএম

বারবার হিন্দু নারী বিয়ের জন্য আমির খানকে ভারত ছাড়ার হুমকি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৬:৪২ পিএম

আমির খান ও গৌরী স্প্র্যাট। ছবি : সংগৃহীত

আমির খান ও গৌরী স্প্র্যাট। ছবি : সংগৃহীত

সম্প্রতি পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাক্ষী রেখে ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট’-এ গৌরী স্প্র্যাটের সঙ্গে আইনি বিয়ে সেরেছেন বলিউড অভিনেতা আমির খান। সুপারস্টারের এই তৃতীয় বিয়ে নিয়ে ভারতজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা, সমালোচনা।

উগ্রপন্থী হিন্দুত্ববাদী বজরং দলের রোষানলে পড়েছেন আমির খান। কেন বারবার হিন্দু নারীকেই বিয়ে করেন অভিনেতা, সেই প্রশ্ন তুলে আমির খানকে ঘাড় ধাক্কা দিয়ে ভারত থেকে বিতাড়িত করার হুমকি দিয়েছে সংগঠনটি।

সম্প্রতি বিহারের ফোরবেসগঞ্জ এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে বজরং দল। সেখানে ‘লাভ জেহাদের’ অভিযোগ তুলে অভিনেতার কুশপুত্তলিকা জ্বালায় বিক্ষোভকারীরা। পাশাপাশি আমির-বিরোধী স্লোগান দিতেও শোনা যায় তাদের।

বজরং দলের নেতা মনোজ সোনি এক বিবৃতিতে আমির খানের বিরুদ্ধে হিন্দু সমাজকে অপমান করার অভিযোগ আনেন। কড়া ভাষায় তিনি বলেন, ‘আমির খান বারবার হিন্দু নারীদের বিয়ে করে তাদের লাইনে দাঁড় করাচ্ছেন! লাগাতার এহেন কর্মকাণ্ড হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়।’

মনোজ সোনি আরও বলেন, ‘বারবার হিন্দু মেয়েদের বিয়ে করছেন আর তৈমুজ, আফরোজ, সালমানদের বাবা হচ্ছেন। এটা কোথাকার নিয়ম ভাই? কেন মুসলিম নারীদের পছন্দ হয় না আমিরের? বারবার কেন হিন্দু মেয়েদের প্রেমেই পড়েন আমির খান?’

সমাজের সম্প্রীতি নষ্ট করার অভিযোগ তুলে আদালত ও সরকারকে আমিরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জিও জানিয়েছেন তিনি।

Link copied!