ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

এসএসসি পাসে আড়ংয়ে চাকরি

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৯:০৫ এএম
আড়ংয়ে প্লাম্বার পদে একাধিক জনবল নিয়োগ দেবে। ছবি : সংগৃহীত

শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল রিটেইল ব্র্যান্ড আড়ং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি প্লাম্বার পদে একাধিক জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নানা সুযোগ-সুবিধা পাবেন। আবেদনের শেষ তারিখ ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম : আড়ং

পদের নাম : প্লাম্বার

পদসংখ্যা : নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমান পাস

অন্যান্য যোগ্যতা : থাই গ্লাস ও কাঠের কাজ-সংক্রান্ত বাস্তব অভিজ্ঞতা। প্রয়োজনীয় টুলস ও সেফটি গাইডলাইন সম্পর্কে জ্ঞান।

অভিজ্ঞতা : প্লাম্বিং কাজে ন্যূনতম এক বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন : ফুলটাইম

কর্মক্ষেত্র : রিটেইল শোরুম

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা : উল্লেখ নেই

কর্মস্থল : ঢাকা

বেতন : আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা : প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য বিমা ইত্যাদি।

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময় : ১৪ ফেব্রুয়ারি ২০২৬।