চব্বিশেরর জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরে মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ ফজলে নূর তাপস ও জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। শুনানি শেষে ২৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
তিনি বলেন, জুলাই-আগস্টে মোহাম্মদপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। শুনানি শেষে ২৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
এর আগে, সকালে চব্বিশের মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন