× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৪:৫১ পিএম

কালো কোট-গাউন পরা লাগবে না আইনজীবীদের 

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৪:৫১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সারা দেশে চলমান তাপপ্রবাহের কারণে দেশের অধস্তন আদালতগুলোতে বিচারক ও আইনজীবীদের কালো কোট ও গাউন পরিধান করতে হবে না। 

মঙ্গলবার (৭ এপ্রিল) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে প্রধান বিচারপতির আদেশে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সব অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালের বিচারকবৃন্দ কালো কোট এবং ক্ষেত্রমতে গাউন পরিধানের পরিবর্তে সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি বা সালোয়ার কামিজ এবং সাদা নেক ব্যান্ড বা কালো টাই পরিধান করবেন। এ ক্ষেত্রে গাউন পরিধান করার আর কোনো আবশ্যকতা নেই। একইভাবে আইনজীবীদের জন্যও পোশাকের নিয়ম শিথিল করা হয়েছে। 

বিজ্ঞপ্তির নির্দেশনা অনুযায়ী, আইনজীবীরা ক্ষেত্রমতে সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি বা সালোয়ার কামিজ এবং সাদা নেক ব্যান্ড বা কালো টাই পরিধান করবেন। তাদের ক্ষেত্রেও কালো কোট ও গাউন পরিধান করার বাধ্যবাধকতা থাকবে না।

সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, এই নির্দেশনা মঙ্গলবার (৭ এপ্রিল) থেকেই কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

তীব্র তাপপ্রবাহের মধ্যে দীর্ঘ সময় কালো কোট ও গাউন পরে আদালতে অবস্থান করা বিচারক ও আইনজীবীদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়ায় এই মানবিক পদক্ষেপ নিয়েছেন প্রধান বিচারপতি।

রূপালী বাংলাদেশ

Link copied!