ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ভোট শেষে প্রেস সচিবের রহস্যময় পোস্ট

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৬:১২ পিএম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম-সাময়িকসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়মিত পোস্ট করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম। তবে এবার তার এক পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে নানামূখী কৌতূহলের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে প্রেস সচিব  লেখেন, দুষ্ট কোকিল ডাকে রে কুক কুক কুক কু।

এর আগে এক পোস্টে শফিকুল আলম  লেখেন,মিষ্টি: এখন তুমি কী করবে, জান!!
টম: ডানে-বামে তাকিয়ে বুদ্ধিজীবি হয়ে যাব!! তারপর একটা দোকান খুলব!!

আরেক এক পোস্টে প্রেস সচিব লেখেন, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন। এ ছাড়াও, এ যাবৎকালের সবচেয়ে উৎসবমুখর ভোট!!