ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০১:৩১ পিএম
উপদেষ্টা পরিষদের বৈঠক। ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়েছে। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে এই নিয়মিত বৈঠকে যোগ দিয়েছেন সরকারের নীতিনির্ধারক পর্যায়ের উপদেষ্টারা।

জানা গেছে, বৈঠক শেষে দুপুর নাগাদ সরকারের নতুন মন্ত্রিপরিষদ সচিব মো. সিরাজ উদ্দিন সচিবালয়ে তার দপ্তরে যোগ দেবেন।

এদিকে, উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ আরও কয়েকজন উপদেষ্টার সচিবালয়ে আসার কথা রয়েছে। দুপুর থেকেই তারা নিজ নিজ দপ্তরে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন।

অন্যদিকে, দুপুর ২টায় সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সাম্প্রতিক পরিস্থিতির আলোকে এটিই হবে তার মেয়াদের শেষ কোর কমিটির বৈঠক।

ধারণা করা হচ্ছে, এই বৈঠকে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং পরবর্তী করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।