ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৪:১৭ পিএম
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ছবি- সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

প্রেস উইং জানিয়েছে, ভাষণ শেষে তিনি কার্যালয়ে কর্মরত সবার সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

উল্লেখ্য,  মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হতে যাচ্ছে। বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে এই সরকারের মেয়াদ শেষ হবে।