ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৮:৫৩ পিএম
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানের প্রাক্কালে সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টা ১৫ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

প্রেস উইং জানিয়েছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানকে সামনে রেখে এই ভাষণ প্রদান করা হবে। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।